1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে-এর নতুন কমিটিকে উপজেলা ক্রীড়া সংস্থার, সভাপতির অভিনন্দন 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

 

আরকুম আলী ,বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি:

 

সিলেটের বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় নিবেদিত অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন “বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে”-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাজ্য কেন্দ্রীয় শাখার নব-গঠিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম।

ঘোষিত নতুন কমিটিতে আব্দুল জলিল-কে সভাপতি এবং এমরানুল হক-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির গুরুত্বপূর্ণ অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ এবং অর্থ সম্পাদক আব্দুল আলিম। এছাড়া অতি দ্রুততম সময়ের মধ্যে এই চার শীর্ষ দায়িত্বশীলদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ এক অভিনন্দন বার্তায় বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দীর্ঘদিন ধরে বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের আধুনিকায়ন ও তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখী করতে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রবাসীদের এমন মহতী উদ্যোগ আমাদের স্থানীয় ক্রীড়াঙ্গনকে সব সময়ই সমৃদ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নব-গঠিত এই দক্ষ ও গতিশীল কমিটি বিশ্বনাথের খেলাধুলা ও যুবসমাজকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশ্বনাথের ক্রীড়া পরিকাঠামো ও সামগ্রিক উন্নয়নে উপজেলা ক্রীড়া সংস্থা এই ট্রাস্টের পাশে থেকে বরাবরের মতোই একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।”

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ নতুন কমিটির সকল দায়িত্বশীলদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট