
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বুলেটিন ও বিজনেস টাইমস পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি এবং ছাতক উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির-কে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয় দৈনিক জনকণ্ঠের দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি এস ডব্লিউ সাগর তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাজ্জাদ মাহমুদ মনিরের এই অর্জন তাঁর সাংবাদিকতা, পেশাদারিত্ব ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি। আমি বিশ্বাস করি, তাঁর নেতৃত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে ছাতক উপজেলা প্রেসক্লাব আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশার মর্যাদা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
শুভেচ্ছা বার্তায় এস ডব্লিউ সাগর তালুকদার সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পেশাগত সাফল্য এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।