1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে নিম্নমানের খোয়া অপসারণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাহেদ রানা (নওগাঁ প্রতিনিধি)


নওগাঁর মান্দায় স্পেসিফিকেশন বহির্ভূত ডাব্লিউবিএম (WBM) কাজে অনিয়ম ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। অভিযোগের প্রেক্ষিতে গত ৬ অক্টোবর রাস্তাটির তদন্ত করে এলজিইডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় অফিস।

 

কর্তৃপক্ষ সরেজমিনে তদন্তের পর রাস্তা থেকে নিম্নমানের ইটের খোয়া অপসারণের জন্য নির্দেশ দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

নির্দেশনার পর পরই সড়ক থেকে নিম্নমানের ইটের খোয়া সরিয়ে নিচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে “নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের আওতায় উপজেলার বাদলঘাটা এলাকায় ১৭.৩০ মিটার দৈর্ঘ্যর একটি পাকা রাস্তার নির্মাণ কাজ শুরু করে উপজেলা এলজিইডি কার্যালয়।এ কাজে ব্যয় ধরা হয়েছে ১কোটি ৬৮ লাখ ২১ হাজার ৯শত ২৭টাকা। কাজটি বাস্তবায়ন করছিলেন রাজশাহীর ‘বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড’-এর স্বত্বাধিকারী ওয়াসিম।

অভিযোগ রয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের অগোচরে রাতের আঁধারে ডাব্লিউবিএম কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করেছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা ক্ষুব্ধ হয়ে উঠেন। পরবর্তীতে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের জানান, “সংবাদ প্রকাশের পর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় অফিসের সমন্বয়ে সরেজমিনে তদন্ত পরিচালনা করা হয়। অনিয়মের সত্যতা মেলায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নিম্নমানের সামগ্রী অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী তারা ইতিমধ্যে খোয়া অপসারণের কাজ শুরু করেছে।”

 

তিনি আরো বলেন, “সড়ক নির্মাণ কাজে কোন প্রকার অনিয়ম করলে ছাড় দেওয়া হবেনা। সম্পূর্ণ খোয়া অপসারণ করে মানসম্মত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো চূড়ান্ত বিল দেওয়া হবে না, প্রয়োজনে জামানত বাজেয়াপ্ত করা হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল শাখার উদ্যোগে কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা প্রদান

30 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.shadhinsurjodoy.com