1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের ৭ দিনের আলটিমেটাম: এরপরই আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

 

 

কাজী জাবেদ হোসেন,আদর্শ সদর,প্রতিনিধি,কুমিল্লা:

 

 

কুমিল্লা: মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোহিদুল আনোয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে এলাকায় থাকা মাদকের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

“পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৫টায় কুমিল্লার বিষ্ণুপুর মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক ও চুরির প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে শত শত সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ সদর থানার ওসি মোঃ তোহিদুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি তোহিদুল আনোয়ার বলেন, “মাদক এবং চুরি ওতপ্রোতভাবে জড়িত। মাদকাসক্তরাই টাকার জন্য চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। আদর্শ সদর থানাকে অপরাধমুক্ত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “মাদক ছাড়, না হয় এলাকা ছাড়ো।” এলাকাবাসীকে মাদক ও অপরাধ সংক্রান্ত তথ্য সরাসরি পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপপরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান জিরো টলারেন্স নীতিতে পরিচালিত হচ্ছে। যারা এই পথে রয়েছে, তারা ফিরে আসুন—অন্যথায় তাদের স্থান হবে কারাগারে।” তিনি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কাজী গোলাম কিবরিয়া বলেন, “আমাদের শান্ত বিষ্ণুপুর ও মৌলভীপাড়ায় কোনো মাদক কারবারি বা চোরের আস্তানা হতে দেওয়া হবে না। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমরা পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলব।”

সমাবেশে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাদেকুর রহমান, মমতাজ বেগম, জহুরুল হক, বিএনপি নেতা জামাল উদ্দিন, বদিউল আলম বাবুল এবং সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা এলাকায় মাদকের কেনাবেচা বন্ধ এবং চুরির সিন্ডিকেট দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও কঠোর পদক্ষেপ দাবি করেন। সমাবেশ শেষে মাদক ও চোরমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে বিশেষ মোনাজাত ও শপথ গ্রহণ করা হয়।

পরবর্তীতে মাগরিব নামাজের পর সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও কোতয়ালী থানার ওসি তোহিদুল আনোয়ারের নেতৃত্বে স্থানীয় জনগণ বিষ্ণুপুর এলাকার দুটি মাদকের স্পট ভেঙে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট