1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পান্ডারগাঁও ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তৃতীয় দফায় নগদ টাকা ও চাল বিতরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মানবিক সহায়তার অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে তৃতীয় দফায় নগদ টাকা ও চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কর্মসূচির মাধ্যমে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় মানুষের মধ্যে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সেবক তালুকদার, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, সাংবাদিক সাগর তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।

এ সময় বক্তারা বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিতে কৃষকের ফসল ও কৃষি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। দুর্যোগের এমন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক ও অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এসব সহায়তা বিতরণ করা হলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। পাশাপাশি ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত উপকারভোগীরা সরকারের পক্ষ থেকে নগদ টাকা ও চালসহ মানবিক সহায়তা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট