1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় কামাল নামের এক ব্যক্তির মৃত্যু

মোঃ আবু তৈয়ব, চট্টগ্রাম, (প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মোঃ আবু তৈয়ব,চট্টগ্রাম, ( প্রতিনিধি) :হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মোহাম্মদ কামাল (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে হাটহাজারী – নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কামাল একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মোহমিন শাহ বাড়ীর মৃত আমির হোসেনের পুত্র।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে নিকট আত্নীয়ের বিয়ের আয়োজন তদারকি করে ওই এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় নগরমুখী বেপরোয়া গতির একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ৩৫৯২৭২) তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার পর পর স্থানীয়রা পেছনে ধাওয়া দিয়ে পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন হেফজখানা এলাকা থেকে ঘাতক প্রাইভেটকারটিকে আটক করে। এদিকে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে উপস্থিত হওয়া মডেল থানার উপ-পরিদর্শক ফারুক জানান, নাজিরহাট হাইওয়ে থানাকে খবর দেযা হয়েছে তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবেন।

 

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি সাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ গেছেন মাত্র । ঘাতক কারটি আটক করেছে স্থানীয়রা তবে তারা চালককে আটক করতে পেরেছেন কিনা এখনো জানতে পারিনি। বিস্তারিত সংগ্রহে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট