1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক ২১টি বিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান 

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার):  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক আজ রবিবার ২৪/১১/২০২৪ ইং তারিখ ২১টি বিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়। বিদ্যালয় সমূহ হলো: ভাগ্যকূল কদূখোলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (সদর, বান্দরবান পার্বত্য জেলা) , লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় (লোহাগাড়া, চট্টগ্রাম), বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (নানিয়াচর, রাঙ্গামাটি পার্বত্য জেলা) মহালছড়ি শিশুমঞ্চ বিদ্যালয় (মহালছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা), জাগো ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয় (টেকনাফ, কক্সবাজার), পাহাড়িকা মডেল একাডেমি (সদর, কক্সবাজার), মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা), গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় (হাটহাজারী, চট্টগ্রাম), শিশু নিকেতন স্কুল (কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা), জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ (দীঘিনালা, খাগড়াছড়ি পার্বত্য জেলা), আশোবা ওয়াজেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (রাঙ্গুনিয়া, চট্টগ্রাম), উজাংছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা), ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা), রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয় (সদর, কক্সবাজার), চিবেরগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা), উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় (চকরিয়া, কক্সবাজার), যামিনী পাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় (মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা), চরণদ্বীপ ভূমিহীন উপকূলীয় উচ্চ বিদ্যালয় (চকরিয়া, কক্সবাজার), সারজন স্কুল এন্ড কলেজ (আকবর শাহ, চট্টগ্রাম), সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা) এবং আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজ (বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা)। ছয়টি শর্তসাপেক্ষে এ বিদ্যালয় সমূহ স্থাপনের অনুমতি প্রদান করা হয়। শর্ত সমূহ হলো: (১) ১ বছরের মধ্যে নিজস্ব জমিতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করা, (২) বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে সরকারের কোন আর্থিক সংশ্লেষ না থাকা, (৩) পাঠদানের অনুমতি চাওয়ার পূর্বেই অনুমোদিত স্টাফিং প্যাটার্ন অনুযায়ী যোগ্যতা সম্পন্ন প্রধান শিক্ষকসহ শিক্ষক কর্মচারী নিয়োগ প্রদান করা, (৪) পাঠদানের অনুমতির জন্য অবেদনকালে ব্যক্তিনামে প্রতিষ্ঠানের নামকরণের জন্য মন্ত্রণালয়ের ১৩/০৭/২০২৩ ইং তারিখের প্রজ্ঞাপনের আলোকে (ক) নিম্ন মাধ্যমিক স্তরের জন্য ১৮,০০,০০০ (আঠার লক্ষ) টাকা এবং (খ) মাধ্যমিক স্তরের জন্য ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা প্রতিষ্ঠান প্রধান ও জেলা শিক্ষা অফিসার/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার যৌথ স্বাক্ষরে প্রতিষ্ঠানের নামে সঞ্চয়পত্র/স্থায়ী আমানত হিসাবে জমা করতে হবে এবং প্রমাণক প্রতিষ্ঠানে সংরক্ষণ করা, (৫) কোন শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার/বোর্ড যেকোন সময় এ অনুমোদন বাতিল করতে পারবে, (৬) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রচলিত অন্যান্য সকল শর্ত মেনে চলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট