1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

এডভোকেট সাইফুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে – নাছির উদ্দিন মুনির 

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি)
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি): চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যা ও আদালতের মসজিদ ভাংচুরের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির।

বুধবার ( ২৭ নভেম্বর) হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ,চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকরা সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে হত্যা করেছে এবং আদালত ভবনের মসজিদে ভাংচুর চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে।

আওয়ামী মদদপুষ্ট ইসকনের উসকানিতে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ আলিফ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে।

‘যারা আওয়ামী চক্রান্তের সাথে একীভূত হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয়, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে। আমরা এ ঘটনায় শান্ত ও সংযত থেকেছি বটে, কিন্তু এদেশের মুসলমানদের ধৈর্য্যেরও সীমা রয়েছে- তা মাথায় রাখতে হবে।ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে এই সংগঠনটি আবারও আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।তাদের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দুদের প্রতি আমরা জোর আহ্বান করছি।

আবহমানকাল থেকে হাটহাজারী সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর ভূমি।আমরা এখনো হাটহাজারীতে সেই সহাবস্থান ধরে রাখতে চাই।তাই আমি কাউকে আইন হাতে তুলে না নেয়ার আহবান জানাচ্ছি।

এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী,সহকারী মহাসচিব যথাক্রমে মাওলানা হাবিবুল্লাহ আজাদী,মাওলানা জাফর আহমদ,

মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মাওলানা মাহমুদ হুসাইন,মাওলানা শফিউল আলম,সহ দফতর সম্পাদক মাওলানা নিজাম সাইয়্যিদ।

এতে আরো উপস্থিত ছিলেন হেফাজত নেতা মাওলানা হাফেজ আলী আকবর,মাওলানা নজরুল ইসলাম ওমানী,মাওলানা রিজওয়ান আরমান,মাওলানা শাহজাহান মাওলানা আবুল হাশেম ও মাওলানা আনিসুল ইসলাম প্রমূখ।

সংবাদ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট