1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

এমপিও’র অর্থ ইএফটি-তে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রেরণ ও যাচাইয়ের নির্দেশ 

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) 
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও’র অর্থ আইবাস++ এর মাধ্যমে ইএফটি-তে (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাইয়ের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৮/১১/২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর এ বি এম রেজাউল করীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও’র অর্থ আইবাস++ এর মাধ্যমে ইএফট-তে প্রেরণের জন্য কিছু মৌলিক তথ্য প্রয়োজন। সে লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এমপিওভূক্ত জনবলের প্রয়োজনীয় তথ্য ২৮/১১/২০২৪ ইং তারিখ থেকে ০২/ ২/২০২৪ ইং তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS সিস্টেমে অনলাইনে প্রেরণ করবেন। স্কুলের প্রধান শিক্ষকগণ চাহিত হার্ডকপি ডকুমেন্ট উল্লেখিত সময়সীমার মধ্যে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দাখিল করবেন। তাছাড়া, কলেজের অধ্যক্ষগণ চাহিত হার্ডকপি ডকুমেন্ট উক্ত সময়সীমার মধ্যে আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে জমা দিবেন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালক যথাক্রমে স্কুল ও কলেজের প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য ও দাখিলকৃত হার্ডকপি ডকুমেন্ট ২৮/১১/২০২৪ থেকে ০৫/১২/২০২৪ ইং তারিখের মধ্যে যাচাই পূর্বক পরবর্তী কার্যার্থে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন এবং নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট