1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ইয়াসিন আহমেদ শরিফ, স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:


মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা। পবিত্র রমজান মাসে মানবিক উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিন শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের খোশবাসে অবস্থিত হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ২৫ জন অসহায় শিশুকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়। এছাড়াও শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী পাড়ে মাদরাসাতুল কুরআনিল কারীম ও এতিমখানার শতাধিক শিশুকে ইফতার করানো হয়।
এসময় দরিদ্র ও অসহায় ১৫টি পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য একটি ব্যাগে করে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১০০ গ্রাম গুঁড়া দুধ, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই এবং আধা লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোশবাস হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বড় হুজুর হাফেজ খলিলুর রহমান, হাফেজ কাউছার আহমেদ, মাদরাসাতুল কুরআনিল কারীম ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী আবুল কালাম ইউসুফী (মীরপুরী)।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি আব্দুল হক টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য মোঃ তোফাজ্জল হোসেন রাকিব, গোপাল মাদক,আলী আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট