1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

১০ নং গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির দোয়া ও সমর্থন চেয়েছেন।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির যুবদলের বিপ্লবী নির্যাতিত সভাপতি মোহাম্মদ হুসাইন জাকির।

তিনি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সাথে সম্পৃক্ততার কথা তুলে ধরে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন
মোহাম্মদ হুসাইন জাকির জানান, তিনি ১৯৯৬ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে বর্তমান শিক্ষা মন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন ভাইয়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন।

১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে দলের সিদ্ধান্ত অনুযায়ী সক্রিয়ভাবে কাজ করেন। দলকে মায়ের মতো ভালোবেসে ১৯৯৬ সাল থেকে ৫ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অংশ নেন।

এ সময়ে তার বিরুদ্ধে ১৯টি মামলা ও পুলিশি অভিযোগ দায়ের করা হয় এবং বিভিন্ন সময় শারীরিক নির্যাতনের শিকার হন।

তিনি বলেন, গত প্রায় ১৭ বছর ধরে দলের নির্দেশনায় সকল কেন্দ্রীয় কর্মসূচিতে সাহসিকতার সাথে রাজপথে থেকে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কাজ করেছেন। আন্দোলন-সংগ্রামের মধ্যে ২৮ অক্টোবরের কর্মসূচিকে তিনি সবচেয়ে বড় জনসমাগমের কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। সে সময় টিয়ারগ্যাস, রাবার বুলেট ও গরম পানির আঘাতে তিনি আহত হন এবং চোখ ও মাথায় গুরুতর সমস্যার সম্মুখীন হন।

এছাড়া ওই ঘটনার পর কচুয়ায় দায়ের হওয়া একটি মামলায় তিনি ৫ নম্বর আসামি হন। হাইকোর্ট থেকে জামিন থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় দুই মাস কারাগারে থাকতে হয়। জেল থেকে বের হয়ে তিনি তৎকালীন সরকারের ডামি নির্বাচনের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে অংশ নেন এবং লিফলেট বিতরণের সময় হামলার শিকার হন।

জাকির আরও জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময়ও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। ঢাকা, চাঁদপুর ও কুমিল্লা সড়কে ছাত্র-জনতার সাথে আন্দোলনে অংশ নেন এবং পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে।

তিনি বলেন, আন্দোলনের পর এলাকায় শান্তি প্রতিষ্ঠায়, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, চেয়ারম্যান অফিস রক্ষা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। ইউনিয়নের হতদরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার চেষ্টা করেছেন।

মোহাম্মদ হুসাইন জাকির বলেন, “আমার রাজনীতি হলো দলকে মায়ের মতো ভালোবেসে মানুষের সেবা করা। আমি এমন একটি ইউনিয়ন গড়তে চাই যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও ইভটিজিং। সকলের সহযোগিতায় আমার ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ।”

তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট