1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ফারহান-০৪ লঞ্চে শিক্ষার্থী ধর্ষণ: হাতিয়ায় পাল্টাপাল্টি মিছিলে সংঘর্ষ, আহত ৬

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬

মোহাম্মদ মামুন উদ্দিন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:


ঢাকাগামী ফারহান-০৪ লঞ্চে এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে নোয়াখালীর হাতিয়ায় এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা হাসপাতাল এলাকা থেকে জিরো পয়েন্টের দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় উত্তর দিক থেকে যুবদলের একটি মিছিলও সেখানে এসে জড়ো হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

সংঘর্ষে হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা ও ছাত্রশক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরব আহত হন। অন্যদিকে ইটপাটকেলের আঘাতে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, পৌরসভা যুবদল নেতা আশিক এবং শাখাওয়াত হোসেন হিরো আহত হন। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলের সময় হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ফারহান-০৪ লঞ্চে এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ অভিযুক্তদের আটক করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট