1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মেহেন্দিগঞ্জে উন্নয়ন ও জনসেবা জোরদারে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মোঃ সৌরভ হোসেন (বরিশাল জেলা প্রতিনিধি)


মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এক ব্যাপক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা রাজিব আহসান এমপি।সভায় বক্তারা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের সঠিকভাবে সেবা প্রদান এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসেবার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জেলে কার্ড ও ভিজিএফ কার্ডের চাল বিতরণ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন। প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন, বিতরণ কার্যক্রমে অনিয়ম প্রতিরোধ এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যাতে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা পারস্পরিক সমন্বয় বৃদ্ধি করবে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।এর মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট