1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁর মান্দায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজন

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর মান্দা উপজেলার সারপুকুর এলাকায় বাস- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের চারজন আরোহীর মধ্যে নিহত দুই, এবং গুরুতর আহত দুইজন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উত্তরা কলেজের পাশের সারপুকুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ঘটনাসূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে দুপুরেও ওই সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছিল। কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাজশাহী অভিমুখী মাইক্রোবাসটির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ভেতরে থাকা চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর রহমান বলেন ‘দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট