1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও তাঁর স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

মোঃ মামুন সেখ (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

মোঃ মামুন সেখ (স্টাফ রিপোর্টার) আওয়ামী লীগের দোষর সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ ও শাহ আলম সেখ বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ডাঃ জান্নাত আরা হেনরি ও তাঁর স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদের তথ্য গোপনের দায়ে দুটি মামলা করেন।

এ তথ্যটি নিশ্চিত করেন, পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব শহিদুল আলম সরকার৷

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর ডাঃ জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবু এবং তাদের মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ২০ আগস্ট থেকে। অনুসন্ধান শেষে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্য ও প্রমাণ পায় দূর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রায় দেড় দশক আগে সাবেক এ সংসদ সদস্যের বার্ষিক আয় ছিল এক লাখ ২২ হাজার এবং ব্যয় ছিল ৮০ হাজার টাকা। তখন তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা। আর এখন তার সম্পদ বেড়ে দাড়িয়েছে ৫৬ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার ৬০২ টাকা। হেনরীর সম্পদের বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। ২০০৮ সাল থেকে গত প্রায় সাড়ে ১৫ বছরে সাবেক সংসদ সদস্য ডাঃ জান্নাত আরা হেনরীর সম্পদ বেড়েছে প্রায় ৮৮৪ গুণ। একই সময়ে তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর সম্পদ বেড়ে দাড়িয়েছে প্রায়১৩৬ গুণ।

সিরাজগঞ্জে ডাঃ জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামিম তালুকদার লাবুর ১৬টি বাড়ি, দুটি রিসোর্ট, একটি গরুর খামারসহ কয়েক হাজার শতাংশ কৃষি ও অকৃষি জমি রয়েছে। হেনরীর রয়েছে অন্তত ৯টি বিলাসবহুল গাড়ি। ঢাকার মিরপুরে ফ্ল্যাট ও জমি আছে। আছে ১০০ ভরি স্বর্ণালংকার। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেনরী সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট