1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অ্যাডভান্সড কোর্স অন এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সে প্রশিক্ষণার্থী মনোনয়ন

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) ৪৫ তম অ্যাডভান্সড কোর্স অন এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (এসিইএম) প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী মনোনয়নের জন্য সকল সরকারি কলেজ ও সকল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক-৪ ড. নীহার পারভীন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহযোগী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের এ প্রশিক্ষণ কোর্স জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ঢাকায় অনুষ্ঠিত হবে। আসন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী কর্মকর্তাগণকে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আগামী ০৬/০১/২০২৪ ইং তারিখের মধ্যে নির্ধারিত গুগল ফরমে (https://forms.gle/nrhL3irLtU3HPfUg7) তথ্য প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হার্ডকপিতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। আত্তীকৃত ও ১০% কোটায় নিয়োগকৃতদের ক্ষেত্রে জ্যেষ্ঠতার তালিকায় অবস্থানের প্রমাণক আবশ্যক। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ আদেশ জারি করা হয় মর্মে বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট