1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গরীব ও অসহায় মানুষের পাশে স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ

ইমরান বিন সুলতান (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ইমরান বিন সুলতান (স্টাফ রিপোর্টার) গতকাল ২৬ ডিসেম্বর রাতে  স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে গরীব ও অসহায় মানুষের সাহায্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটির উদ্যোগে ঢাকা উত্তরা এয়ারপোর্ট এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম এবং এডমিন প্যানেলের সদস্য রেজাউল ইসলাম, আবু সুফিয়ান, মো. মামুনুল হক মামুন, তামিম আহমেদ, শিপন আহমেদ, রায়হান খান, সাব্বির রহমান, রাকিব খান এবং আবীর খান। এছাড়াও, অন্যান্য সিনিয়র স্বেচ্ছাসেবীরা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় সংগঠনের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, মানবতার কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা তাদের মুখে সামান্য হাসি ফোটাতে চাই।”

কম্বল বিতরণ কর্মসূচির মাধ্যমে শতাধিক অসহায় মানুষ উপকৃত হয়েছেন। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংগঠনটির এডমিন প্যানেলের সদস্যরা জানান, “মানবসেবার এই কার্যক্রম আমাদের সংগঠনের একটি ধারাবাহিক প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিরলস কাজ করে যাব।”

স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশের এই উদ্যোগ মানবতার প্রতি তাদের অঙ্গীকার এবং দায়িত্ববোধের একটি অনন্য উদাহরণ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট