1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পানছড়ির সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লোগাং বিজিবি জোন’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি)
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির পানছড়ির উপজেলার সীমান্তবর্তী এলাকায়

পানছড়ির সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লোগাং বিজিবি জোন’র

মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে লোগাং বিজিবি জোন (৩ বিজিবি)।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চেঙ্গী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সনখোলা বিওপি সংলগ্ন হেলিপ্যাডে ও লোগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন উন্মুক্ত পাঠাগার ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লোগাং বিজিবি জোন(৩ বিজিবি)-র ব্যবস্থাপনায় নিরাপদ সীমান্ত , শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া (পিএসসি) স্থানীয় জন প্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় জোন অধিনায়ক বলেন, অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও বহির্গমন অপরাধীয় কাজ। দেশের সার্বোভৌমত্ব রক্ষায়, পাহাড়ে নিরাপদ সীমান্ত ,শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকেই অবৈধ কাজে নিরুৎসাহিত করতে হবে। এছাড়াও আগামী জানুয়ারী ২০২৫ এর মধ্য সময়ে ভারতের রইস্যাবাড়ী সংলগ্ন ডুমুর (পানি বাঁধ ) এলাকায় তীর্থ মেলায় অবৈধ বহির্গমনে নিরুৎসাহিত করার জন্য সকল জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগীতা কামনা করেন।

 

 

মতবিনিময় সভা শেষে সনখোলা ও লোগাং এলাকায় শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র (কম্বল) ও সনখোলা এলাকার শিশু কিশোরদের খেলার জন্য ফুটবল বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি)।

এ সময় অন্যান্যদের মধ্যে সুবেদার মেজর আব্দুর রব , নায়েব সুবেদার মো. আবু জাহিদ, নায়েব সুবেদার মো. ইব্রাহিম হোসেন, চেঙ্গী ইউপি সদস্য সতীশ চাকমা ,লোগাং ইউপি সদস্য সাহেব আলী সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট