1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অবৈধ সীমান্ত অতিক্রমে নিরুৎসাহিত করে পানছড়ি জোন’র (৩ বিজিবি) মতবিনিময় সভা

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পানছড়ি ব্যাটালিয়ন’র (৩ বিজিবি) আয়োজনে আসন্ন তীর্থমুখ/পৌষ সংক্রান্তী মেলা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মতবিনিময় সভা করা হয়।

মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) সকাল ১১ টার সময় লোগাং জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি এর সভাপতিত্বে ব্যাটালিয়ন সদরে এই আয়োজন করা হয়।

 সভাপতি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও তীর্থ যাত্রা এবং এ সংক্রান্ত সকল অনুষ্ঠানাদি যথাযথভাবে আয়োজিত হবে বলে জানা গিয়েছে। মেলায় গমন ইচ্ছুক স্থানীয় লোকজনদের অবৈধ পথে গমনাগমনে নিরুৎসাহিত করে, আসন্ন এই মেলা উপলক্ষে মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ভারতীয় অবৈধ সামগ্রী, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম হতে বিরত থেকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান।

পানছড়ি উপজেলা সীমান্ত এলাকায় বিজিবি ও গোয়েন্দা নজরদারীসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

এসময় ৩ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাজমুল মুশফিক নাঈম, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীমউদ্দীন, পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, উল্টাছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম, পানছড়ি দেবালয় মন্দিরের সধারন সম্পাদক উত্তম বনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট