1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শিক্ষার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট চবির উপাচার্যকে হস্তান্তর

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম,( প্রতিনিধি) : মাদকমুক্ত দেশ গড়তে এবং তরুণ সমাজ যেন মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত থাকে, সে লক্ষ্যকে সামনে রেখে গত ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখ থেকে শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট।

বুধবার (১ জানুয়ারি) চবি মেডিকেল সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে হস্তান্তর করা হয়।

এসময় চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, চবি বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার, শিক্ষার্থী সেচ্ছাসেবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্ট হস্তান্তর অনুষ্ঠানে চবি উপাচার্য উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সবসময় শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। একইসাথে তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। তিনি আরও বলেন, ডোপ টেস্টের মাধ্যমে যদি কোন শিক্ষার্থীর রিপোর্ট পজেটিভ আসে তাহলে তাকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে সুস্থতা করার চেষ্টা করা হবে। পরবর্তীতে কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এবং প্রয়োজনে আসক্ত ব্যক্তির পরিবারের অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আজকে ডোপ টেস্টের অফিসিয়াল ফলাফল আনুষ্ঠানিকভাবে মাননীয় উপাচার্যের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারবো, কতজন শিক্ষার্থী মাদকাসক্ত। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সকলকে ডোপ টেস্টের আওতায় এনে আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সক্ষমতা জানান দিতে চাই। আন্তরিকতা নিয়ে দায়িত্বপালন করলে সবকিছু সম্ভব। তিনি এ কাজে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট