1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ঘোষণাপত্র সপ্তাহ উদযাপনের উদ্যোগ

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার) জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ৬ থেকে ১১ জানুয়ারি ঘোষণাপত্র সপ্তাহ পালন করার উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে সারাদেশে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং সমাবেশ আয়োজন করবে তারা। শনিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের আশ্বাসে ১৫ দিন সময় দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ আয়োজন করা হয়। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করে তারা।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, মুক্তিযুদ্ধের স্বীকৃতি থাকলেও নব্বইয়ের গণআন্দোলন বা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বীকৃতি এখনও অনুপস্থিত। এ বিষয়ে সরকারসহ সব রাজনৈতিক দলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতিবাচক উদ্যোগ না দেখা গেলে, কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট