1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শেখ হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি, কী বলছে ফ্যাক্ট চেক

ডেস্ক নিউজ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

সম্প্রতি একটি টিকটক ভিডিওতে দাবি করা হয়েছে যে, শেখ হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন বলে ভারতের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তবে এই দাবি ভিত্তিহীন। ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনা এমন কোনো বক্তব্য দেননি। বরং পুরনো বিভিন্ন ভিডিও ফুটেজের অংশ ব্যবহার করে এই মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।

ভিডিওতে শেখ হাসিনার দুটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। প্রথম ফুটেজটি ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশে ধারণকৃত এবং এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন শেখ হাসিনার বক্তব্যের একটি অংশ। সেই বক্তব্যে তিনি বলেন, “ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। ১৯৭৫ সালের পরে যখন আমরা পুরো পরিবার হারিয়েছিলাম, তখন তারা আমাদের আশ্রয় দিয়েছিল।” এটি ভারতের এএনআই ও এনডিটিভি চ্যানেলে প্রচারিত হয়েছে।

ভিডিওতে থাকা দ্বিতীয় ফুটেজটি ২০২৪ সালের ২৪ জুলাই প্রচারিত নিউজ২৪ চ্যানেলের একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনা “শেখ হাসিনা পালায় না” শীর্ষক বক্তব্য দিয়েছিলেন।

ফলস্বরূপ, জানুয়ারিতে শেখ হাসিনা দেশে আসবেন বলে ভারতের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট