1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ভারতের ভিসার জন্য একদিন সারা বিশ্ব লাইনে দাঁড়াবে: মোদি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ


একদিন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য অপেক্ষা করবে—এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি ভারতীয় উদ্যোক্তা এবং সাংবাদিক নিখিল কামাথের পডকাস্ট চ্যানেল ‘জেরোধার’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মোদি এ কথা বলেন।

 

মোদি বলেন, “২০০৫ সালে যুক্তরাষ্ট্র আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। তখন আমি এক সংবাদ সম্মেলনে বলেছিলাম, একদিন এমন সময় আসবে, যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইন ধরবে। সেই কথাই এখন বাস্তবে রূপ নিচ্ছে। আমি ২০০৫ সালে যে ভবিষ্যদ্বাণী করেছিলাম, আজ ২০২৫-এ তা দেখতে পাচ্ছি। এখন সময় ভারতের।”

 

২০০৫ সালে মোদির ভিসা বাতিলের ঘটনা ২০০২ সালের গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে ঘটে। দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু মুসলিম। সেই সময় মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, দাঙ্গা রোধে কার্যকর ভূমিকা নিতে তিনি ব্যর্থ হয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র তাঁর ভিসা বাতিল করে।

 

তবে ২০১৪ সালে ভারতের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মোদি যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন পরিস্থিতি বদলে যায়। যুক্তরাষ্ট্র মোদিকে এ-ওয়ান ভিসা প্রদান করে এবং কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট