1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

কাজী আনোয়ার হোসেন(স্টাফ রিপোর্টার):
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

কাজী আনোয়ার হোসেন(স্টাফ রিপোর্টার):

রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান সেন্টার) সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে এহতেসামুল হক (৪২) নামে একজনের অবস্থা গুরুতর। তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত অপর ব্যক্তি ওয়াহিদুল হাসান দীপু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চাপাতি হাতে ৮-১০জন সন্ত্রাসীরা ঐ ব্যবসায়ীকে এলোপাতারি কোপায়।সেই ব্যক্তি চিৎকার করে বাঁচার আকুতি জানায়।এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরে ।শুক্রবার রাত ১১টার সময় এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, চাপাতির আঘাতে আহত ব্যক্তির নাম এহতেশামুল হক। তিনি মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতাদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ‘ইমন গ্রুপের সন্ত্রাসীরা’ এহতেশামুল হককে চাপাতি দিয়ে কোপায়।
এ ঘটনায় নিউমার্কেট থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। শনিবার তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ব্যবসায়ী এহতেশামুল মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি থেকে বেরিয়ে সড়কে এলে একদল ব্যক্তি তাঁকে রাস্তায় ফেলে চাপাতি দিয়ে কোপাতে শুরু থাকে। এ সময় তিনি গাড়ি নিয়ে মাল্টিপ্ল্যানের গ্রাউন্ড ফ্লোর থেকে রাস্তায় এলে তাঁর (ওয়াহিদুল) ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। তাঁর গাড়ির কাচ ভেঙে ফেলা হয়।
ওয়াহিদুল হাসানের অভিযোগ, গত ২২ ডিসেম্বর ইমন গ্রুপের লোকজন এহতেশামুল হক ও তাঁর কাছে চাঁদা দাবি করে। এ ঘটনায় মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির একজন সদস্য থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি তাঁর।
ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শনিবার দুপুরে মানববন্ধন করেন বৃহত্তর এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা। মানববন্ধন থেকে তাঁরা অবিলম্বে ব্যবসায়ী এহতেশামুলের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির নেতা এহতেশামুল হককে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে গেছে, এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু দুর্বৃত্তরা পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল ত্যাগ করে।
মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতারা বলছেন, কয়েক দিন ধরে ইমন গ্রুপের লোকজন সেখানকার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে জখমের ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির নেতা এহতেশামুল হকের ওপর হামলার ঘটনার তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ কর্মকর্তা তারিক লতিফ আরও বলেন, ব্যবসায়ী এহতেশামুল হকের ওপর হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে চাঁদাবাজি বা ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ সংবাদ অনুযায় একটা মামলা দায়ের করা হয়েছে এইঘটনা কেন্দ্রকরে ।মামলা পরিপেক্ষিতে একজনকে আটক করেছে আর একজন কে সন্দেহে কারনে আটককরেছে। আটককৃত মধ্যে দুইজন হলো (১)আসিফুল হক ঝন্টিু
(২)কাইছার মৃধা।
বর্তমানে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট