1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পঞ্চগড়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক নিহত

মোঃ রাকিব হাসান(পঞ্চগড় জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

মোঃ রাকিব হাসান(পঞ্চগড় জেলা প্রতিনিধি)

পঞ্চগড়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুজন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় নামে এক চালক নিহত হয়েছেন।পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় নামে এক চালক নিহত হয়েছেন।

১ মিনিটে পড়ুন:

নিহত বিকাশ একই ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে। হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম সময় সংবাদকে বলেন, চাষাবাদ শেষে ট্রাক্টরটি মাটির রাস্তা থেকে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে ওঠার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক বিকাশ নিহত হন । স্থানীয়রা চালকসহ তিনজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা: কাউসার আহমেদ, বিকাশকে মৃত ঘোষণা করেন। তবে আহত নাহিদ (১৪) ও মিজানুর (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ । শার্শায় ট্রাক্টরের চাকায় প্রাণ গেল স্ত্রীর, আহত স্বামী-সন্তান

তিনি বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে থানা পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট