1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের কালিয়াকৈর এ দ্বিতীয় শ্রেনির ছাত্রীকে ধর্ষণ

মোঃ জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর)
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

মো. জুয়েল খান ( স্টাফ রিপোর্টার গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া এলাকায় সরস্বতী পূজা দেখানোর কথা বলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনার পর মঙ্গলবার বিকালে একটি মামলা হয়েছে।

ওই ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে উত্তর গজারিয়া এলাকার মৃত অমুল্য চন্দ্র মনিদাসের ছেলে হরেন্দ্র চন্দ্র মনিদাসের (৩৫) বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ওই নারী শিক্ষার্থীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার সন্ধ্যায় ঠাকুরবাড়িতে সরস্বতী পূজা দেখানোর কথা বলে হরেন্দ্র চন্দ্র মনিদাস ওই ছাত্রীকে তার বাড়ি থেকে কোলে তুলে নিয়ে যায়। ওই ছাত্রীর বড় বোন তাকে খুঁজতে বের হলে পাশের বাড়ীর শৌচাগার বন্ধ দেখে সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনকে জানানো হলে প্রতিবেশীরা শৌচাগারে পাশে এসে দরজা ধাক্কা দেন। পরে একপর্যায়ে টয়লেটের দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করান।

পরের দিন এ বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, শিশুটিকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট