1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অপহরণচক্রের মূলহোতা গ্রেপ্তার, অপহৃত কিশোরী উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানাধীন জামতলা বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণচক্রের মূলহোতা ও এজাহারভুক্ত ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। এ সময় তার হেফাজত থেকে অপহৃত এক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে ধারাবাহিকভাবে কাজ করে আসছে র‍্যাব। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে ভোলাহাট উপজেলার মোশরীভূজা ইউনিয়নের জামতলা বাগানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানার কানুগুল এলাকার মৃত কুটন মিয়ার ছেলে পারভেজ আহমদ (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। অভিযানের সময় তার হেফাজত থেকে অপহৃত ১৫ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা সাজিদ আলীর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন পারভেজ আহমদ। প্রায় এক সপ্তাহ আগে একটি বিয়ের অনুষ্ঠানে পারভেজের চালিত নোহা গাড়িতে যাতায়াতের সময় তিনি কৌশলে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে কিশোরীর সঙ্গে যোগাযোগ করে বিয়ের প্রলোভনসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে কিশোরী বাড়ির বাইরে বের হলে পারভেজ আহমদ ও তার ৩-৪ জন অজ্ঞাত সহযোগী জোরপূর্বক তাকে একটি নোহা গাড়িতে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় ১৯ জুলাই ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়।
র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট