1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জে আন্তঃউপজেলা অধিকার পরিষদ’র আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫

এস ডব্লিউ সাগর (তালুকদার) সুনামগঞ্জ প্রতিনিধিঃ


সুনামগঞ্জে আন্তঃউপজেলা অধিকার পরিষদ’র আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন আন্তঃউপজেলা অধিকার পরিষদ আহবায়ক নুরুল হক আফিন্দি, এবং দোয়ারাবাজার কল‍্যাণ সমিতির সাধারণ সম্পাদক
আফিকুল ইসলামের সঞ্চালনায়
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও দিরাই এই পাঁচটি উপজেলার কল্যাণ সমিতির সমন্বয়ে ও পরবর্তীতে যেসব উপজেলা সমিতি গঠন হবে তাদের সম্মিলিত প্রয়াসে ‘আন্তঃউপজেলা অধিকার পরিষদ’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।
আমাদের এই সংগঠন মূলত একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে-নাগরিক অধিকার, সরকারি-বেসরকারি সেবা, উন্নয়ন প্রকল্প এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে একযোগে সোচ্চার ও সংগঠিত ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে জনগণের কণ্ঠস্বর শক্তিশালী হলে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে।

তারা বলেন, আমাদের অঞ্চলের অনেক মৌলিক সমস্যা-যেমন: রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপযুক্ত অবকাঠামো, স্বাস্থ্যসেবা সংকট, বেকারত্ব, নদীভাঙন ও হাওর ব্যবস্থাপনার দুর্বলতা-এই সব বিষয়ে যথাযথভাবে কর্তৃপক্ষের নজরদারি নেই। আলাদা আলাদা উপজেলায় নানা ধরনের প্রচেষ্টা থাকলেও, সমন্বিত আন্দোলনের অভাবে অনেক সময় এসব দাবিগুলো উপেক্ষিত থেকে যায়। সেই অভাব পূরণে ‘আন্তঃউপজেলা অধিকার পরিষদ’ একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তারা বলেন, এই সংগঠনের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ গ্রহণ করা হবে। এতে থাকবে সময়োপযোগী দাবি উপস্থাপন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে নিয়মিত সংলাপ, স্থানীয় সমস্যা নিয়ে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা,
স্বেচ্ছাসেবী কার্যক্রম ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন।

তারা বলেন, এই সংগঠন কোনো দলীয় বা রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত নয়। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও নাগরিক অধিকারে বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমাদের একমাত্র লক্ষ্য-জেলার সকল উপজেলার উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণ।

এ সময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব‍্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম, ফজলুল করিম সাঈদ, সমরুল ইসলাম, মাষ্টার বেলায়েত হোসেন, মোঃ শাহজাহান, সদস্য সচিব মোড়ল মো. মাসুদ জামান লিটন, গাজী বেলায়েত হোসেন, তাজুল ইসলাম, ফজলুল করিম সাঈদ ও হাজী আবুল বরকত।

সভায় আরও বক্তব‍্য অ‍্যাড. আব্দুল খালেক, প্রভাষক দুলাল মিয়া, শহীদ নুর আহমদ, জসিম উদ্দিন প্রমূখ।

মতবিনিময় সভা শেষে আন্তঃউপজেলা অধিকার পরিষদ আহবায়ক নুরুল হক আফিন্দি, সদস্য সচিব মোড়ল মো. মাসুদ জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তৈয়বুর রহমান বাবুল, গাজী বেলায়েত হোসেনসহ ৩১ সদস‍্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট