1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চাঁদপুরে মউশিক শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ রায়হান মিয়া,( কচুয়া চাঁদপুর প্রতিনিধি):
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫

মোঃ রায়হান মিয়া,( কচুয়া চাঁদপুর প্রতিনিধি):

 

ঈদুল আজহার আগেই বেতন-ভাতা প্রদান, নৈতিকতা ও ধর্মীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি দ্রুত অনুমোদনসহ ৫ দফা দাবিতে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদের আয়োজনে সারা দেশের ন্যায় চাঁদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।

শনিবার (১৭ মে) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷

 

ফিল্ড সুপারভাইজার হাসান মজুমদার বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদ ভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও তারা বেতন-ভাতা পাননি, খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তারা। অতিদ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন মানববন্ধনকারীরা।

তাদের দাবিগুলো হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা (৮ম) পর্যায় প্রকল্পটি দ্রুত অনুমোদনকরে ঈদুল আযহার আগে সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের কর্মকর্তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতনভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট