1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঈশ্বরগঞ্জের মগটুলায় ১০বছর পর বিএনপির কর্মী সম্মেলন – নেতা কর্মী সহ গণমানুষের ঢল।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫

আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ ১০ বছর পর ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (২৩মে ) বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের ধীতপুর দক্ষিণ বাজার গো-হাটায় এই কর্মী সম্মেলন শুরু হয়। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে উপজেলা বিএনপি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছিলো। এদিকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। এরপর থেকেই সারা উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আমেজ তৈরি হয়।

এরই অংশ হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (২৩ মে ২০২৫) উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের পরে মগটুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের মধ্য দিয়ে কর্মী সম্মেলনের আনুষ্ঠানিক তৎপরতা শুরু করে দলটি।

পর্যায়ক্রমে ২৪ মে সোহাগি ইউনিয়ন, ২৫ মে সরিষা ইউনিয়ন এবং ২৬ মে মাইজবাগ ইউনিয়নে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে একে একে সব কয়টি ইউনিয়নের কমিটি গঠন করা হবে। এতে নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছাস দেখা গেছে। পদ প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিয়ে ডাক ঢুল বাজিয়ে বিশাল বিশাল মিছিলের মধ্য দিয়ে কর্মীবৃন্দ সম্মেলনে যোগদান করে উজ্জীবিত হয়ে জনমত অর্জনের পাশাপাশি রাজনৈতিক মাঠ দখল করতে তৎপর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন গুলো।

সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, মগটুলা ইউনিয়ন কর্মী সম্মেলন সহ ১১ টি ইউনিয়নের কর্মী সম্মেলনের মধ্য দিয়ে প্রতিটি ইউনিয়নে ৫১অথবা ৬১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হতে পারে। তবে দলীয় স্বার্থে এই সংখ্যা আরও কমবেশি হতে পারে বলে জানায় সূত্রটি।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, ১০ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ উপজেলা ও ইউনিয়ন বিএনপি কমিটি গঠন করা হয়েছিলো। জাতীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু করতেই আয়োজিত এই কর্মী সম্মিলন।
তার ধারাবাহিকতায় মগটুলা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ।

উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র নেতৃত্বে সমৃদ্ধ ঈশ্বরগঞ্জ গঠনে নেতাকর্মীরা বদ্ধপরিকর।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশীদ হারুন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গত ১৬ বছর হামলা-মামলা-গুমের মতো ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করে টিকে ছিলো বিএনপি। তবে অনেক নেতাকর্মীদের সঙ্গী ছিল হামলা-মামলার মতো অদৃশ্য ভয়ের ছায়া। নেতাকর্মীদের চাঙ্গা করতে উপজেলা বিএনপি ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করে কমিটি গঠনের এই সিদ্ধান্ত । আশাকরি তারা সংঘবদ্ধ থেকে মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, সম্প্রতি ইউনিয়ন কমিটি নিয়ে বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ-উদ্দীপনা বিরাজ করছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলতে এটি একটি পজিটিভ দিক। সকলের ঐক্যমতের ভিত্তিতে ও সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ এবং আধুনিক ঈশ্বরগঞ্জ গড়ে তুলতে চাই।

সম্মেলনে উপজেলা বিএনপি আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উওর জেলা বিএনপির আহ্বায়ক, একেএম এনায়েত উল্লাহ কালাম
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আজিজুল হক বাদল,
আহসান পারভেজ, রুহুল আমিন মাস্টার, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম ঝিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু। এছাড়া বক্তব্য দেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট