1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক পোশাককর্মীর, আহত ২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ


গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৩মে) বিকেল আনুমানিক পাঁচ টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের পশ্চিম মাথায় বাইমাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোপালপুর মসজিদ রোড এলাকার ছায়েব উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর দোকানপাড়া এলাকায় আতিকুর রহমান রিগানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পেশায় তিনি নিটিং ইনচার্জ হিসেবে নেক্সাস ফ্যাশন লিমিটেড, ভোগড়া, বাসনে কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন মোঃ ফয়সাল আহম্মেদ (২৫), পিতা-নূর আহাম্মেদ, গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার এরুয়ার চর গ্রামে। তিনি বর্তমানে কোনাবাড়ী বাইমাইল, হরিণচালা এলাকায় বসবাস করতেন। অপর আহত ব্যক্তি মোঃ রুবেল হোসেন (৩৮), পিতা-সুমর আলী মন্ডল, গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়া গ্রামে। তিনি কোনাবাড়ী জরুন এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকওয়া পরিবহন নামের দ্রুতগতির যানবাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আই-লেনের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট