1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে অবৈধ সিগারেট: আটক দুই

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫

মোঃ মোবারক হোসেন মহিন: দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি:


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ।

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪,০০০ (চোদ্দ হাজার) প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে দীঘিনালা থানা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও ঘটনার সাথে ব্যবহৃত ২টি রেজিষ্ট্রেশনবিহীন মাহিন্দ্র গাড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবং অবৈধভাবে সিগারেট পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা উভয়ই মেরুং ইউপির সোবাহানপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় দীঘিনালা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৮, তারিখ ২৪.০৫.২০২৫।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে রেজিষ্ট্রেশনবিহীন ২টি মাহিন্দ্র গাড়ি থেকে ১৪ হাজার প্যাকেট বিদেশি সিগারেট (ORIS) জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা। এ সময় অবৈধভাবে সিগারেটগুলো পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) কে আটক করা হয়। এ ঘটনায় ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি রুজু করা হয়েছে এবং মামলা তদন্ত অব্যাহত রয়েছে।

মোঃ মোবারক হোসেন
দীঘিনালা (খাগড়াছড়ি)
মোবাইলঃ ০১৮২৪৭২১৪৬১

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট