1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সরিষাবাড়ীতে মামলার সাক্ষ‍্য করায় ব‍্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫

আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার :


জামালপুরের সরিষাবাড়ীতে মামলায় সাক্ষ‍্য দেওয়ায় গাজিউর রহমান নামে এক ব‍্যক্তির ব‍্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করে নগদ অর্থ নিয়ে যায় হামলাকারীরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিলবালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া পূর্বপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সোহাগ মিয়া তার মা রহিমা বেওয়াকে একাধিকবার মারধর করে। এ ঘটনায় রহিমা বেওয়া বাদী হয়ে গত বছরের ২২ সেপ্টেম্বর ছেলে সোহাগকে আসামী একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গাজিউর রহমানকে সাক্ষী দেয়া হয়। সাক্ষী হওয়ায় সোহাগ ক্ষীপ্ত হয়ে তার স্ত্রী শিউলি বেগম ছেলে সেলিমসহ আরও কয়েকজনকে নিয়ে গাজিউর রহমানের দোকানে হামলা করে ভাংচুর ও লুটপাট করে। এ সময় দোকানে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ সব কিছু ভাংচুর করে তিন লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় গাজিউর রহমান সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আঞ্জুয়ারা বেগম বলেন, আমাদের সাক্ষী করায় সোহাগ লোকজন নিয়ে আমাদের দোকানপাট ভাংচুর করে ও মারধর করে। আমরা তার বিচার চাই।
আব্দুল জলিল বলেন, ওই মামলায় সাক্ষী করেছে বলে আমাকেও মারার জন‍্য সোহাগ খুজছে না পেয়ে দোকান ভাংচুর করেছে। এলাকাবাসী ওর অত‍্যাচারে অতিষ্ঠ।
গাজিউর রহমানের নাতনী লিসা জানান, ডাকচিৎকার শুনে গিয়ে দেখি সোহাগ, শিউলি ও সেলিম নানাকে মারছে ও দোকান ভাংচুর করছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ রাশেদুল হাসান বলেন, একটি অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত করে আইনানুগভাবে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট