1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পাখিমারা ফেরিঘাটে কপোতক্ষনদীর চর দখলের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫

আশরাফুল ইসলাম আসিক (উপজেলা প্রতিনিধি)


আবারও সাতক্ষীরা জেলার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির প্রধান আমজাদুল ইসলাম আমজাদের নেতৃত্বে পাখিমারা ফেরিঘাট সংলগ্ন স্থানে খোলপেটুয়া নদীর চর দখলের অভিযোগ উঠেছে।
সরজমিনে পাখিমারা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের দক্ষিণ পাশে প্রায় ১০০ ফুট লম্বা ও ৫০ ফুট প্রস্থের নদীর চর দখল করে সেখানে মার্কেট নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে সেখানে বালু ভরাটের কাজ শেষ হয়েছে। একপাশে চলছে বেজ ঢালাইয়ের কাজ, অন্যপাশে চলছে ভিত তৈরি কাজ।
খোঁজ নিয়ে জানা যায়, দখলকৃত জায়গাটি পাঁচটি ভাগে ভাগ করা হচ্ছে।
ভাগীদাররা হলেন ১১নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির প্রধান আমজাদুল ইসলাম আমজাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাফিজুর রহমান,৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার মোঃ আশরাফ হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা ও তিন নাম্বার ওয়ার্ড বাসী মোঃ বুলবুল হোসেন,ও পাখিমারা শাপলা সংঘের নামে।
এদিকে স্থানীয় তহসিলদারকে প্রতিদিন অফিসে যেতে হয় পাখিমারা ফেরিঘাট দিয়ে। যাতায়াতের পথে নদীর চর দখলের বিষয়টি চোখে পড়লে ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের কারণে তিনি যেন কিছুই দেখেন না।
এই কাজ দেখভালের দায়িত্বে রয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাফিজুর রহমান। তিনি দাবি করে বলেন এখানে আমার ব্যক্তিগত ঘর নেই।
এই বিষয়ে ইউনিয়ন বিএনপির নেতা বুলবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এটি আমাদের রেকাডিও সম্পত্তি। এর খাজনা এখনো আমরা পরিষোধ করি। এই জন্য আমরা ঘর নির্মাণ করছি।
এই বিষয়ে পাখিমারা শাপলা সংঘের সাবেক সভাপতি ও ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এখানে শাপলা সংঘের ঘর, ইউনিয়ন বিএনপির পার্টি অফিস ও চেয়ারম্যান সাহেবের অফিস নির্মাণ করা হচ্ছে।
এই বিষয়ে নাম প্রকাশে অনইচ্ছুক কয়েকজন এলাকাবাসীর সাথে যোগাযোগ করলে করলে ঘটনার সত্যতা স্বীকার করেন।
নদীর চরকে দখল মুক্ত করার জন্য ডিসি স্যার ও উপজেলা UNO ম্যাডাম এর দৃষ্টি আকর্ষণ কামনা করছে। এলাকাবাসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট