1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে গরু মোটা তাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫

মো: বেলাল হোসেন, দিনাজপুর ॥ ২৫ মে রবিবার দিনাজপুর এরিয়া প্রোগ্রাম,


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দরিদ্র পরিবারের যুবক-যুবতীদের নিয়ে ৭ দিনব্যাপী গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষন শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কাশীপুরস্থ কার্যালয়ের হলরুমে সমাপনী ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর এর উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট লাভলী হুড, কাজল কুমার দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র দিনাজপুরের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি’র ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মবিন উদ্দিন, প্রশিক্ষক আখি আরা বেগম, প্রশিক্ষনার্থীদের মাধ্যে অনুভুতি ব্যক্তি করে বক্তব্য রাখেন মোঃ শামীম ইসলাম, সালমা ফার্সি ইমু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যোহন মুর্মু। সভাপতির বক্তব্যে অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সাথে যুব উন্নয়ন দপ্তরের চুক্তি রয়েছে। তাদের মাধ্যমে আমরা দরিদ্র পরিবারের যুব ও যুবতীদের স্ব-নির্ভর করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান করছি। এছাড়াও তিনি আরো বলেন গ্লোবাল মে মোমেন্ট প্রচারভিযান-২৫ মএর মাধ্যমে পুষ্টি থেকে সমৃদ্ধ হও এই স্লোগানে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে পারলে সোনার হরিণ চাকুরীর পিছনে আর ছুটতে হবে না। নিজেদের সাবলম্বি করতে এই প্রশিক্ষণ যথেষ্ট ভূমিকা রাখবে। ৭দিনব্যাপী প্রশিক্ষণে ২৫ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট