1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আবারও পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তে ২৬ নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):


খাগড়াছ‌ড়ির জেলার পানছড়ি ও মা‌টিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে আবারও ভারতীয় ২৬ নাগ‌রিক‌কে পুস ইন ক‌রেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।

সোমবার (২৬ মে ২০২৫) ভোর সাড়ে ৫ টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া সীমান্ত দিয়ে ১৯ জন, নারী পরুষ ও শিশু এবংদ পানছড়ির সীমান্ত ডাইন চন্দ্র পাড়া/ সীমানা পাড়া দিয়ে ৭ জন নারী, পুরুষ ও শিশু পুশ ইন করা হয়।

পুশইন করা আটক ব্যাক্তিরা জানান, ২০১২ সালে তারা কাজের সন্ধানে ভারতের হরিয়ানা রাজ্য যায়। সেখান হথে তাদের আটক করে বিমান যোগে চোখ- হাত বেধে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসে।গত রাতের শেষদিকে ১০৮ বিএসএফ কর্তৃক পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন সীমান্ত ডানচন্দ্রবাড়ি এলাকা দিয়ে ৭ জন ও মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৯ জন নারী পরুষ ও শিশু পুশ ইন করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলায় পুশ ইন হওয়া ১৯ জন বিজিবি-র কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। পানছড়ি উপজেলার ৭ জন থানা পুলিশের কাছে আছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম ও পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোর পূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবি ও পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে চলতি মাসে দফায় দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৮১ জন ও ৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট