1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তিস্তা অববাহিকার পাঁচ জেলায় বন্যার হাতছানি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আসাদুজ্জান, কুড়িগ্রাম প্রতিনিধি: ২৮.০৫.২৫


উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময় পানির সমতল কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে এর অববাহিকার পাঁচ জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বুধবার (২৮ মে) পাউবো কুড়িগ্রাম থেকে পাঠানো এক বার্তায় এই পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে।
বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা অববাহিকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে রংপুর বিভাগের নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এসময় তিস্তা নদী কতিপয় পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
বুধবার দেওয়া প্রতিবেদনে পাউবো কুড়িগ্রাম জানায়, এদিন দুপুর ৩ টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে হ্রাসমান ছিল এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পূর্বাভাসে আরও বলো হয়েছে,  ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকলেও একদিন পর বাড়তে পারে। পরবর্তী চার দিন নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই নদের প্রবাহ বিপদসীমা অতিক্রম করার সম্ভবনা কম বলে জানানো হয়েছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘ বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। তিস্তা তীরে ভাঙন ঝুঁকি রোধে আমাদের কাজ চলমান রয়েছে। রাজারহাটের তিস্তা তীরবর্তী ডাঙরারহাট এলাকায় প্রায় ৮০০ মিটার স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখান জরুরি ভিত্তিতে কাজ করতে চাহিদা পাঠানো হয়েছে।’
সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. নুসরাত সুলতানার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
০১৭১৮৬৮৫৪০৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট