1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপনে যুবক ১৭দিন পর উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার :


প্রতিপক্ষকে ফাসাতে নিজ ইচ্ছায় আত্মগোপনে থাকে যুবক স্বপন মুল্লাহ (৩০)। নিখোঁজের ১৭দিন পর চট্টগ্রাম টেকনাফের উখিয়া থেকে ওই যুবককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানা (ওসি) মো. রাশেদুল হাসান।
পুলিশ ও স্বপনের পরিবার থেকে জানান, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চায়পাড় গ্রামের জসিম উল্লাহর ছেলে স্বপন মুল্লাহ। ইট-বালুর ব্যবসার টাকা নিয়ে প্রতিবেশির সাথে ঝগড়া বাঁধে। এ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলতি মাসের ১০ তারিখ রাতে পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে বাড়ী থেকে আত্মগোপনে চলে যায় স্বপন মুল্লাহ। আত্মগোপনে যাওয়ার পর তার ব্যবহ্নত মোবাইল ফোন বন্ধ রাখে সে। নিজের ব্যবহৃত মোটরসাইকেল ও নিজের জামাকাপড় রাস্তায় ফেলে রেখে নিখোঁজ হন তিনি।
একদিন পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করলে খোঁজতে থাকে পুলিশ। এদিকে গত ২২ তারিখে তার ব্যবহ্নত ফোন দিয়ে পরিবারের কাছে বিপদের কথা বলে ২ লাখ টাকা দাবি করে। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করে চট্টগ্রাম টেকনাফ থানা পুলিশকে জানায়। এরপর টেকনাফ থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে উখিয়া এলাকার থেকে তাকে উদ্ধার করে।
এঘটনায় উদ্ধার যুবক স্বপন মোল্লা বলেন, এমন সাজানো ঘটনা করা আমার ঠিক হয়নি। ভুল করে ফেলেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান আরো জানান, ‘প্রতিবেশীর সাথে ঝগড়া করে নিজেই আত্মগোপনে চলে স্বপন। এরপর নিখোঁজের কথা বলে পরিবার সাধারণ ডায়েরি করে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করে উদ্ধার করে। তার বাবা জসিম মোল্লার জিম্মায় বুধবার রাতে উদ্ধার করা স্বপনকে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট