1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গফরগাঁওয়ে ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে জামায়াতের স্বেচ্ছাসেবী কার্যক্রম

গফরগাঁও, প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সৃষ্ট যানজট নিরসনে স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার নেতা-কর্মীরা।

আজ সোমবার সকাল থেকে গফরগাঁওয়ের ব্যস্ততম জামতলা মোড় ও পাট মহল মোড়ে দলটির নেতাকর্মীরা যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করেন। এ সময় তারা গাড়িচালক ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক পরামর্শ প্রদান করেন এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত নেতাকর্মীদের এ ধরনের কার্যক্রমে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমেছে। ঈদের সময় সাধারণত এসব এলাকায় তীব্র যানজট দেখা দিলেও এবার স্বেচ্ছাসেবীদের সক্রিয় উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

গফরগাঁও জামায়াতের এক নেতা জানান, “ঈদের সময়ে মানুষের যাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সে লক্ষ্যে আমরা স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করি। এটি আমাদের সামাজিক দায়িত্ববোধের অংশ।”

উল্লেখ্য, ঈদুল আজহার আগে-পরে দেশের বিভিন্ন এলাকায় যানজট একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের জনকল্যাণমূলক ভূমিকা প্রশংসিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট