1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছেন ইরান!

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মোঃ ইয়াছিন শেখ (কিশোরগঞ্জ প্রতিনিধি)


তাবরিজ শহরে ইসরায়েলের এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নুর নিউজ জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তাবরিজ শহরে এফ–৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

অন্যদিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে এ ধরণের কোনো তথ্য নেই।

এর আগেও ইসরায়েল ইরানের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের ভূখণ্ডে একযোগে বিমান-ড্রোন-মিসাইল হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে দেশটির পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগারসহ বহু স্থাপনার ক্ষয়ক্ষতি সাধিত হয়। হতাহত হয় বহু মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্যমতে, ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে অন্তত ২২০ জনে দাঁড়িয়েছে। সেইসাথে আহত হয়েছে আরও ৯শ’ জনের মতো।

অপরদিকে, ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে গত দু’দিন ধরেই দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু মিসাইল ও ড্রোন ছুঁড়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে এখন পর্যন্ত তেলআবিবে ইরানের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। সেইসাথে আহত হয়েছেন দুই শতাধিক। এরমধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট