1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হলেন মাহবুব, সেক্রেটারি মুজাহিদ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ইয়াছিন শেখ (কিশোরগঞ্জ প্রতিনিধি)


ফকির মাহবুবুল আলম ও মুজাহিদ বিল্লাহ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফকির মাহবুবুল আলম এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মুজাহিদ বিল্লাহ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক নুরুল হুদা।

তিনি বলেন, দায়িত্বপ্রাপ্তদের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যুব সমাজকে অনৈতিক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর কিশোরগঞ্জ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবু নাছির ত্বহা।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।

নবনির্বাচিত সভাপতি ফকির মাহবুবুল আলম মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার কামিল শ্রেণির শিক্ষার্থী। সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট