1. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  4. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  8. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  11. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বদলি ও স্ট্যান্ড রিলিজ আদেশ কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে পৌর কর্মচারী।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :


বদলি ও স্ট্যান্ড রিলিজ আদেশ কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন হাটহাজারী পৌরসভার অষ্টম শ্রেণি পাশ বিদ্যুৎ লাইনম্যান মনোয়ার হোসেন। তিনি কর্মচারী নয় যেন কোন নির্বাহী ক্ষমতার অধিকারের ভাব নিয়ে অবতীর্ণ।

দীর্ঘ ১২ বছর পরে হাটহাজারী পৌরসভার সমালোচিত ও দুর্নীতির আখড়া রূপে দাপিয়ে বেড়ানো অষ্টম শ্রেণি পাশ বিদ্যুৎ লাইনম্যান মনোয়ার হোসেন।

গত ১৯ মে স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আনোয়ার পাশার স্বাক্ষরিত এক কর্মচারী প্রজ্ঞাপন এ আদেশ জারি করেন। এতে উক্ত কর্মচারী মনোয়ার হোসেন কে ২৯ মে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়। এইদিন যোগদান না করলে পরের দিন থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গন্য হবে বলে জানানো হলেও সেই কর্মচারী সরকারি আদেশ কর্মচারী বিধান লঙ্ঘন করে যাচ্ছে দেখে স্থানীয় জনসাধারণের কাছে কৌতূহল জেগেছে।

স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বলেন, অষ্টম শ্রেণি পাশ বিদ্যুৎ লাইনম্যান মনোয়ার হোসেন পৌরপ্রধানের ভুমিকায় অবস্থান করছেন। যা সরকারি কর্মচারী বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ করছেন এবং সরকার কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন।

এর আগে বদলির আদেশ জারি করার পরে ৫ মার্চ নোয়াখালী পৌরসভায় যোগদান করেন হাটহাজারী পৌরসভার সিন্ডিকেট ও প্রকৌশল বেলাল আহমেদ খান।

একটানা ১২ বছর দায়িত্ব পালন করতে পারায় বেপরোয়া হয়ে উঠে এই মনোয়ার। তিনি পৌরসভার বিদ্যুৎ লাইনম্যান হলেও কোন দিন দায়িত্ব পালন করতে দেখা যায়নি। তবে মনোয়ার দায়িত্ব পালন না করে করতেন ঠিকাদারি ও সুপারভাইজারী। এমনকি এই মনোয়ার সাবেক কয়েকজন ইউএনও’র ক্যাশিয়ার হিসেবে কাজ করে নিজেই বনে গেছেন আলাদীনের চেরাগ।

হাটহাজারীতে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয়েছিল ‘কৃষকের হাট’। কাগজে-কলমে প্রকল্পটি বিএম এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান করার কথা থাকলেও কাজটি সম্পূর্ণ তদারকি করেন পৌরসভার বিদ্যুৎ লাইনম্যান মোঃ মনোয়ার হোসেন। তিনি পৌরসভার কর্মচারী হয়ে শুধু উপজেলার নয় পৌরসভার যত ডিপিএম, আরএফকিউ বরাদ্দ হয় এতে একাধিক প্রকল্পের কাজ এই মনোয়ার বাগিয়ে নেন। হয়েছেন ফুলেফেঁপে টাকার গাছ। পৌরসভার একজন কর্মচারী (বিদ্যুৎ লাইনম্যান) হয়ে কিভাবে উপজেলা ও পৌরসভার ঠিকাদারি কাজ করেন তা নিয়ে জনমনে নানা প্রশ্ন।

বদলি আদেশ কি প্রত্যাহার হয়েছে তা জানতে
হাটহকজারী পৌরসভার বিদ্যুৎ লাইনম্যান মোঃ মনোয়ার হোসেন এর কাছে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় উপপরিচালক (স্থানীয় সরকার) ও হাটহাজারী পৌর প্রশাসক মো. নোমান হোসেন বলেন, “মনোয়ারকে বিভাগীয় কমিশনার স্যার বদলি করেছেন। কোনো অনিয়ম দুর্নীতি না পেলে কি বদলি করছেন? আমি হাটহাজারী পৌরসভায় নতুন যোগদান করেছি। আগের কোনো বিষয় আমি সঠিক জানি না। এটা আমি খতিয়ে দেখছি।

স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মনোয়ারা বেগম বলেন, হাটহাজারী পৌরসভার বিদ্যুৎ লাইনম্যানের বদলি আদেশ প্রত্যাহার করা হয়নি। তবে বদলিকৃত কর্মস্থলে যোগদান করেনি কেন তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট