1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

২ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা এখন কাদায় পরিণত!

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

মাহফুজুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিমুলগাঁও- পাইকপাড়া সড়ক দিয়ে চলাচল এখন চরম দুর্ভোগে পরিণত হয়েছে। সড়কটির প্রায় ২৩০০ মিটার অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে কাদা জমে থাকায় স্থানীয় শিক্ষার্থী, কৃষক, রিকশাচালক, রোগী এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

স্থানীয়রা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন প্রায় ২০-৩০টি গ্রামের মানুষ। দীর্ঘ প্রায় ৭ বছর ধরে তারা চলাচলের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন।

 

সরকারি বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২ কোটি ৮ লাখ টাকা বরাদ্দে সড়ক উন্নয়ন কাজের অনুমোদন দেওয়া হয়। কাজ শুরু হয় ১৭ মার্চ ২০২৫ তারিখে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো পুরো প্রকল্পের কাজ শেষ করতে পারেনি।

 

ভুক্তভোগীদের অভিযোগ, কাজের গতি খুবই ধীর। বৃষ্টির অজুহাতে কাজ বন্ধ থাকে দিনের পর দিন। এমনকি এখনো কোনো নির্দিষ্ট সময়েও প্রকল্প শেষ হওয়ার আশা দেখা যাচ্ছে না।

 

স্থানীয় এক কলেজছাত্র বলেন, ‘প্রতিদিন কাদা মাড়িয়ে কলেজে যেতে হয়। কখনো কখনো কাদায় পড়ে বই-খাতা নষ্ট হয়ে যায়। রিকশা, বাইক বা অন্য কোনো যানবাহনও সঠিকভাবে চলতে পারে না।’

 

অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে কাজ ব্যাহত হওয়াটাই স্বাভাবিক। তবে তারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে।

 

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত এই সড়কের ওপর নির্ভরশীল। তাই দ্রুত কাজ শেষ না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট