1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ৬ জন ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, সাথে ছিল খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র

বারকুল্লাহ ইসলাম (বারেক) নাটোর জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

বারকুল্লাহ ইসলাম (বারেক) নাটোর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ১২:১৫ মিনিটে চেকপোস্টে কর্তব্যরত সেনা সদস্যরা, ৪ জন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক করে তল্লাশি চালান। তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তারা স্বীকার করে যে,তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য, এবং তারা জানান ২ জনের নির্দেশে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।‌ পরবর্তীতে সেনাবাহিনী পুনরায় অভিযান পরিচালনা করে ঐ দুইজন ডাকাত দলের লিডার সহ ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, এ পর্যন্ত তারা অস্ত্রের মুখে জিম্মি করে ৮ টি অটোরিকশা ডাকাতি, ১২টি মোটরসাইকেল ডাকাতি, ৯ টি কোরবানির গরু ডাকাতি, চাঁদা না দেয়ায় ৬ টি পুকুরে বিষ প্রয়োগ করেছে। এছাড়াও বিভিন্ন বিল, পুকুর ও নির্জন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজির ঘটনা ও সংঘটিত করেছে বলে তারা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের পরিচয়ঃ
১. আব্দুর রাজ্জাক (৩৮)
পিতাঃ সিরাজুল হক
২. মোঃ কাওসার (২৫)
পিতাঃ মৃত কামাল হোসেন
৩. মোঃ বিপ্লব মিয়া (২৪)
পিতাঃ আব্দুল আজিজ
৪. মোঃ মনিরুল ইসলাম (২৪)
পিতাঃ মোঃ রওশন মিয়া
৫. মোঃ মবিদুল ইসলাম (২১)
পিতাঃ মোঃ মোবারক
৬. মোঃ সুরুজ আলী (২১)
পিতাঃ সালাম আলী

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে, এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট