1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

মো:মাহফুজুর রহমান,(গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

মো:মাহফুজুর রহমান,(গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজৈর ফুটবল একাদশ (মাদারীপুর) বাহাড়া ফুটবল একাদশ (গোপালগঞ্জ) কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শুক্রবার (২০ জুন) বিকালে মুকসুদপুর উপজেলার ননিক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে যুব একতা পরিষদ, ননিক্ষীরের আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করতে হাজির হয়েছিল ক্রীড়াপ্রেমী জনতা।

ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ননিক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার, এবং খেলার উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফিরোজ আহমেদ মৃধা, যুগ্ম সম্পাদক মো. জুবায়ের আল মামুন, যুবদলের সদস্য সচিব মো. মাহফুজ হাসান, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মিনা, সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া শেখ, উপজেলা যুবদলের সদস্য জিল্লুর রহমান জুয়েল, জাকির হোসেন, নাজমুল মিয়া, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, ননিক্ষীর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম, এবং ভাবড়াগুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফারুক মিয়া—সহ আরও অনেকে।

ফাইনাল খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফাহিম আহমেদ, এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন রুবেল হোসেন ও নাসির হোসেন। খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ টুর্নামেন্টে যেমন ফুটবল ছিল তুঙ্গে, তেমনি মাঠে রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি এটিকে আরও বিশেষ করে তুলেছিল, যেখানে ফুটবল ও রাজনৈতিক নেতৃত্ব একত্রিত হয়ে মুকসুদপুরের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস রচনা করল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট