1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, খামারের বিদ্যুৎ লাইনে ত্রুটির অভিযোগ

মোঃমাকসুদ আলম (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

মোঃমাকসুদ আলম (স্টাফ রিপোর্টার)

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম চৌকিদার (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে বের হন নুর ইসলাম। পথিমধ্যে ৬ নম্বর ওয়ার্ডের ইরফান হুজুরের একটি মুরগির খামারের পাশে গেলে বিদ্যুৎ লাইনের আর্থিং তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ি থেকে খামারে নেওয়া বিদ্যুৎ সংযোগের আর্থিং তারে ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুর ইসলাম একজন পরিশ্রমী ও সহজ-সরল মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লালমোহন থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলের বিদ্যুৎ সংযোগ পরিদর্শনসহ তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট