1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে ট্রাফিক পুলিশের সঙ্গে ‘নিসচা’র মতবিনিময় সভা

ইয়াসিন আহমেদ শরিফ, স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার)
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

ইয়াসিন আহমেদ শরিফ, স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার)

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে ট্রাফিক বিভাগের সঙ্গে নিসচার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) রাত ৮ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তম রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই মোহাম্মদ সোহেল রহমান।

প্রধান অতিথি টিআই মোহাম্মদ সোহেল রহমান বলেন, শ্রীমঙ্গলের চলমান যানজট পরিস্থিতি, অবৈধ পার্কিং, স্কুল-কলেজ চলাকালীন সময়ের সড়ক ব্যবস্থাপনা ও পথচারী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন,শুধু ট্রাফিক পুলিশের একার পক্ষে শহরের যানবাহন শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনসচেতনতা, সামাজিক অংশগ্রহণ ও সবার সহযোগিতা। এছাড়াও বক্তব্য রাখেন, সেফ দ্যা ফিউছার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মান্না, ,নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম রহমান মামুন, অর্থ সম্পাদক আশিষ রবিদাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দও, দপ্তর সম্পাদক মোঃ দুলা মিয়া, কার্যকরী সদস্য মোঃ আল আমিন, মোঃ ইনাম উল্লা খান, মোঃ রবি উদ্দিন, মোঃ মালেক, মোঃ আলমগীর হোসেন, প্রমুখ

সভায় স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন, সভাশেষে মোহাম্মদ সোহেল রহমানের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট