1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে ফলাফল হস্তান্তর ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে আজ রবিবার (২৭ জুলাই) বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ। অর্ধ-বার্ষিক ও মডেল টেস্টের ফলাফল হস্তান্তর ও শিক্ষার মানোন্নয়নে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

অনুষ্ঠানের সূচনায় ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন রেজা বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, বরং একজন ছাত্র-ছাত্রীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের একত্রে কাজ করা প্রয়োজন।”

বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নুর নাহার বেগম বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মনোজগত গঠনে বিনিয়োগ জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, মোঃ আবুল হাসেম।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে একদিকে যেমন অনুপ্রেরণা জোগায়, অন্যদিকে শিক্ষক-অভিভাবকদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন অনেক অভিভাবক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট