1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নবগঠিত শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নবগঠিত শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় শ্রীপুর বাজারের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই সভায় ইউনিয়নের নতুন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. লায়েছ মিয়া। পরিচালনার দায়িত্বে ছিলেন নবনিযুক্ত সদস্য সচিব মোশাহিদ আলী।

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই কমিটি দল পুনর্গঠন, ওয়ার্ড পর্যায়ে কার্যকর কমিটি গঠন এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আহ্বায়ক মো. লায়েছ মিয়া তার বক্তব্যে বলেন,
“বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস ও নেতৃত্বকে সামনে রেখে আমরা ইউনিয়ন পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় করবো।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থে অবদান রাখতে হবে।

সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস আলম আখঞ্জী, মো. বাচ্চু মিয়া, হাজী আব্দুস সামাদ, সিজিল মিয়া, শামসুল হক, কামাল হোসেন, লালু মিয়া, আলী আমজদ ও ফারুক মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিচিতি সভাটি এক পর্যায়ে উৎসবমুখর পরিবেশে রূপ নেয় এবং অংশগ্রহণকারীরা ঐক্য, শৃঙ্খলা ও দলের প্রতি আনুগত্য প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট