1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নাচোলে জামায়াতে ইসলামী’র গণমিছিল: জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আব্দুল আজিজ, নাচোল প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে নাচোল ডাকবাংলো চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং পৌর আমীর মাওলানা মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইয়াহিয়া খালেদ বলেন,
“জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে দেশের ছাত্র-জনতা ও জনগণ একদলীয় ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছিল। আজ যখন দেশ পুনরায় স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক দুঃশাসনের কবলে, তখন আবারও প্রয়োজন সেই গণজাগরণ, প্রয়োজন ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করা। জামায়াতে ইসলামী সেই ঐতিহাসিক ধারার উত্তরসূরি হিসেবে গণমানুষের পাশে রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নাইবে আমীর ডা. রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।গণমিছিলটি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট